×

ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৪:৫৬:৩৬

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি-সংক্রান্ত নথি (কেওয়াইসি) এবং লেনদেনের বিস্তারিত বিবরণসহ সংশ্লিষ্ট নথি রয়েছে। চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। তবে কী কারণে তাঁর ব্যাংক হিসাব তলব করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

সালমান মুক্তাদির বাংলাদেশের পরিচিত কনটেন্ট ক্রিয়েটরদের একজন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে নিয়মিত আলোচনা হয়ে থাকে। ব্যাংক হিসাব তলবের বিষয়ে তাঁর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে গত শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করা হয়। ঘটনায় রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগ্রিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।

ওই হামলার পর শনিবার রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, একটু আগে সেখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ভবনের মালিক ছিলেন এবং তাঁর কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি... বিস্তারিত