×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান

২০২৬ অক্টোবর ২৩ ১৮:০০:৫৪

আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’। দুই দিনব্যাপী এই আয়োজনে পারফর্ম করবেন ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান। ‘ডিগবাজি’খ্যাত এই অভিনেতার অংশগ্রহণের খবরে মিয়ামিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখা এবং তাঁর পরিবেশনা উপভোগ করতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। উৎসবকে ঘিরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এখন থেকেই তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ।

এশিয়ার বিভিন্ন দেশের খ্যাতনামা ও শীর্ষস্থানীয় তারকা শিল্পীদের অংশগ্রহণে বসতে যাচ্ছে ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’-এর এই আয়োজন। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন জায়েদ খান। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। আয়োজনে বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকটি জনপ্রিয় ও সুপারহিট গানের সঙ্গে দর্শকদের মাতিয়ে তুলবেন এই অভিনেতা।

অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠান ও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সাম্প্রতিক সময়ে তাঁর আলোচিত কাজগুলোর মধ্যে রয়েছে কানাডার পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয়। কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ চলচ্চিত্রে কানাডার একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়েছে।

এ ছাড়া মিউজিক ভিডিওতেও অভিষেক হয়েছে জায়েদ খানের। প্রথমবারের মতো বড় পরিসরের মিউজিক ভিডিও ‘শিকারি’-তে মডেল হয়েছেন তিনি। ২০২৬ সালের আগস্টে ভিডিওটি মুক্তি পায়।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশটির বিভিন্ন শহরে রোবট নাচ ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে প্রবাসী বাঙালিদের মধ্যে আলোচনায় রয়েছেন জায়েদ খান। এবার মিয়ামির আন্তর্জাতিক মঞ্চে তাঁর পরিবেশনা ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে প্রবাসীদের মধ্যে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত