×

ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পরীমনিকে শিউলি ফুল পাঠানো নিয়ে জয়ের মন্তব্য

২০২৬ অক্টোবর ২৫ ২০:০৩:৫২

পরীমনিকে শিউলি ফুল পাঠানো নিয়ে জয়ের মন্তব্য

বিনোদন ডেস্ক:অভিনেত্রী পরীমনির প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। একই পোস্টে পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ তুলে চট্টগ্রামের ধনী পরিবারের স্ত্রীদের দুশ্চিন্তার কথাও উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন জয়।

পোস্টে পরীমনির প্রশংসা করে জয় লেখেন, ‘আমার কাছে কেন যেন মনে হয়, পরীমনি এ সময়ের অন্যতম এক নায়িকা, যিনি এই ইন্ডাস্ট্রিকে আপন ভাবেন। ইন্ডাস্ট্রির মানুষকে খাওয়ান এবং তাদের সম্মান দেখান। কোনো ফিল্মের প্রেস কনফারেন্সের জন্য কিংবা কাভারেজের জন্য নয়, ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য।’

তিনি আরও লেখেন, ‘সে নিঃসন্দেহে বাংলাদেশের বড় একজন সেলিব্রেটি। তাকে চেনে না এই দেশে এমন কেউ নেই। তার জন্য শুভকামনা।’

এরপর পরীমনির জন্য বিমানে করে শিউলি ফুল পাঠানোর প্রসঙ্গ টেনে জয় লেখেন, ‘কিন্তু চট্টগ্রামের বড়লোকদের বউরা কাল রাত থেকে খুবই দুশ্চিন্তায় আছে। কার স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠাল? আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন।’

ওই ব্যক্তিকে আড়ালে থাকার পরামর্শ দিয়ে জয় আরও লেখেন, ‘তবে আমি চাই লোকটা বেঁচে যাক। ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে, এটাই তো স্বাভাবিক।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত