ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
নাশকতার মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে একটি গ্রুপ: ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একটি গ্রুপ এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে জানিয়েছে সংস্থাটি। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সদস্য রয়েছেন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধঘোষিত সংগঠন ও এর সহযোগী সংগঠনের সদস্য রয়েছেন।
তিনি বলেন, ঘটনাগুলো পর্যালোচনা করে মনে হচ্ছে, একটি গ্রুপ নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
এসব ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির অপারেশনাল কার্যক্রমও চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। তিনি বলেন, বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
ককটেল তৈরির উপাদান কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে এবং কারা এসব তৈরি করছে এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে বিস্ফোরক পদার্থও উদ্ধার করা হয়েছে। এসব বিষয়ে পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দাহ্য পদার্থ সংগ্রহ এবং পেট্রলপাম্পের মালিকদের সতর্ক করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন পদার্থ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার হতে পারে। তবে নাশকতার উদ্দেশ্যে কোথাও এসব পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, তা নজরদারিতে রাখা হয়েছে।
এ ছাড়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে নাশকতার উদ্দেশ্যে কারা দাহ্য পদার্থ সংগ্রহ করছে, তা শনাক্তে কাজ করছে ডিএমপি। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান উপকমিশনার মো. আকতার হোসেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল