ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ইনভেস্ট বাংলাদেশের নতুন সদস্য হলেন শাহনীলা আজহার
নিজস্ব প্রতিবেদক: ইনভেস্ট বাংলাদেশের সদস্য (পলিসি অ্যান্ড রিসার্চ) পদে নিয়োগ পেয়েছেন বেসরকারি খাতের বিশেষজ্ঞ শাহনীলা আজহার। বেসরকারি খাত থেকে আসা প্রথম পেশাজীবী হিসেবে তিনি সংস্থাটির গুরুত্বপূর্ণ এই বিভাগের নেতৃত্ব দেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশের এ পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ কার্যকর থাকবে।
নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহনীলা আজহার বলেন, আগের তুলনায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নের গুরুত্ব ও এ ক্ষেত্রে কাজের গতি এখন অনেক বেশি উল্লেখযোগ্য। এ সময়ে ইনভেস্ট বাংলাদেশে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং বিশ্বের সফল অভিজ্ঞতা কাজে লাগিয়ে এমন সংস্কার এগিয়ে নিতে চান, যা বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা করা সহজ করবে।
বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, বাজারব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ আন্তর্জাতিক উন্নয়ন খাতে শাহনীলা আজহারের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব আফ্রিকায় বিভিন্ন সফল কর্মসূচির নেতৃত্বও দিয়েছেন।
বাংলাদেশে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) বেসরকারি খাত উন্নয়ন কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালনের সময় ব্যবসার পরিবেশ উন্নত করা এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগে নেতৃত্ব দেন শাহনীলা আজহার। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি ও ইলেকট্রনিক অর্থ স্থানান্তর ব্যবস্থা চালু এবং ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর কার্যক্রম ডিজিটাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। রানা প্লাজা ধসের পর দেশের তৈরি পোশাক খাতে কর্মক্ষেত্রের নিরাপত্তা জোরদারে নেওয়া সংস্কার কার্যক্রমেও তাঁর অবদান রয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ গঠনের আগে তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন শাহনীলা আজহার। বিদেশি বিনিয়োগকারীদের কাজের অনুমতি, বিনিয়োগের মূলধন নিজ দেশে ফেরত নেওয়া এবং রয়্যালটি পরিশোধের প্রক্রিয়া সহজ করাই ছিল ওই কাজের মূল লক্ষ্য।
শাহনীলা আজহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও আন্তর্জাতিক ব্যবসায় এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি ব্যবসায় শিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি প্রদানকারী আন্তর্জাতিক সংগঠন বেটা গামা সিগমার সদস্য।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে একীভূত করে ২০২৬ সালের ২০ আগস্ট ইনভেস্ট বাংলাদেশ গঠিত হয়। এটি দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা। বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা, অর্থনৈতিক অঞ্চল এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম এক ছাতার নিচে এনে বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবসার প্রসারে সহায়তা করা সংস্থাটির মূল দায়িত্ব।
পলিসি অ্যান্ড রিসার্চ ইনভেস্ট বাংলাদেশের সাতটি মূল বিভাগের একটি। সংস্থাটির অন্য ছয়টি বিভাগ হলো ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ইনভেস্টমেন্ট সার্ভিসেস অ্যান্ড আফটারকেয়ার, ইন্ডাস্ট্রিয়াল জোন ম্যানেজমেন্ট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা