ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাঁকে এ দায়িত্ব দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হচ্ছেন সালাহউদ্দিন নোমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন আসাদ আলম সিয়াম। তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁকে এ পদে নিয়োগ দিয়েছিল। গত সেপ্টেম্বরে তাঁকে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়।
অন্যদিকে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমানকে ইতিমধ্যে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সঙ্গী হয়েছিলেন এই কূটনীতিক।
জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নেওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান। ২০২০ সালের ১১ নভেম্বর থেকে তিনি এ দায়িত্ব পালন করে আসছিলেন।
১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া এই কূটনীতিক বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
নেপালে রাষ্ট্রদূত হওয়ার আগে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাজ করেছেন তিনি।
এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন, বহিঃপ্রচার, বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়াবলি, প্রটোকল, জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগ এবং ফরেন সার্ভিস একাডেমির বিভিন্ন পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল