×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

২০২৬ নভেম্বর ০৮ ১৬:৫০:২২

স্কুল-কলেজকে মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দেশের সব স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থবছরভিত্তিক অনিষ্পন্ন অডিট আপত্তির জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলে জানানো হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির উপপরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ আকতার হোসেনের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ অর্থবছর পর্যন্ত অনিষ্পন্ন অডিট আপত্তির ব্রডশিট জবাব অর্থবছরভিত্তিকভাবে প্রস্তুত করতে হবে। জবাবের সঙ্গে আপত্তির পরিশিষ্ট, প্রয়োজনীয় প্রমাণক ও মতামত সংযুক্ত করতে হবে।

নির্দেশনা অনুযায়ী, এসব কাগজপত্রের তিন সেট হার্ডকপি ও সফটকপি জমা দিতে হবে। সফটকপি ইউনিকোড নিকোষ ফন্টে ওয়ার্ড ফাইলে তৈরি করে পেনড্রাইভে দিতে হবে।

আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বাহকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষে এসব তথ্য ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব জমা না দিলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের ওপর বর্তাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মাউশির চিঠিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ