×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

আগামীকাল সংসদের চতুর্থ অধিবেশন শুরু

২০২৬ নভেম্বর ০৮ ১৯:৫৪:৩৫

আগামীকাল সংসদের চতুর্থ অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে আগামীকাল সোমবার (৯ নভেম্বর)। অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭৪টি প্রশ্নের উত্তর দেবেন।

আজ রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন।

সন্ধ্যায় জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত