×

ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মাদ্রাসার এমপিও নিয়ে নতুন নির্দেশনা ঘোষণা

২০২৬ নভেম্বর ০৮ ২০:৪২:৫৬

মাদ্রাসার এমপিও নিয়ে নতুন নির্দেশনা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন পাঠানোর সময়সীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ নভেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্তির আবেদন অগ্রায়ণ করা যাবে।

আজ রোববার (৮ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় অনলাইনে এমপিওসংক্রান্ত আবেদন দাখিল ও অগ্রায়ণের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এ কারণে অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়ণের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানপ্রধানেরা ৩ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ৩ থেকে ১২ নভেম্বর পর্যন্ত এসব আবেদন অগ্রায়ণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানপ্রধানকে অনলাইনে আবেদন দাখিল এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের আবেদন অগ্রায়ণের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া মেমিস সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল বা অগ্রায়ণে কোনো সমস্যা হলে মেমিসে নিবন্ধিত ফোন নম্বর থেকে সংশ্লিষ্ট নিবন্ধিত ফোন নম্বর ও আইপি ঠিকানা হোয়াটসঅ্যাপে খুদেবার্তার মাধ্যমে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত