×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা খরচে থাইল্যান্ডে পড়ার সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ নভেম্বর ২৮ ১৭:৩২:৩৯

বিনা খরচে থাইল্যান্ডে পড়ার সুযোগ, আবেদন অনলাইনে

উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল ফান্ডেড বৃত্তি দিচ্ছে থাইল্যান্ডের বিদ্যাসিরিমেধি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ভিসটেক)। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তিতে আবেদন করতে পারবেন।

এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার থাই বাথ ভাতা দেওয়া হবে। এ ছাড়া গবেষণার খরচ, আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, ক্যাম্পাসে আবাসনসহ বেশ কিছু আর্থিক সুবিধা রয়েছে। পিএইচডি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণাগারে সর্বোচ্চ এক বছর গবেষণার সুযোগও রাখা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৭। এ বৃত্তির জন্য আবেদন করতে কোনো ফি দিতে হবে না।

যেসব বিষয়ে পড়ার সুযোগভিসটেকের চারটি স্কুলের অধীনে বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ রয়েছে। বিজ্ঞান, প্রকৌশল, জ্বালানি, জীববিজ্ঞান, আণবিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে আগ্রহী শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।

১. স্কুল অব মলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই)

এ স্কুলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।

২. স্কুল অব এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই)

এ স্কুলেও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী কিংবা শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, পলিমার সায়েন্স, পলিমার ইঞ্জিনিয়ারিং, সিরামিক ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং।

৩. স্কুল অব বায়োমলিকিউলার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (বিএসই)

এ স্কুলে স্নাতকোত্তর ও পিএইচডি-দুই পর্যায়েই আবেদনের সুযোগ রয়েছে।

স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত হতে হবে। রসায়ন, প্রাণরসায়ন, জীবপ্রযুক্তি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং সংশ্লিষ্ট প্রকৌশল ও ফলিত বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শেষ বর্ষের শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। ভালো একাডেমিক ফলাফল এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশের অভিজ্ঞতা থাকলে তা আবেদনের ক্ষেত্রে বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে।

৪. স্কুল অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএসটি)

এ স্কুলে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং শেষ পর্যায়ে থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি, আইসিটি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।

বৃত্তিতে যেসব সুবিধা পাওয়া যাবেভিসটেকের এ ফুল ফান্ডেড বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বেশ কিছু আর্থিক ও গবেষণাসংক্রান্ত সুবিধা রাখা হয়েছে। সেগুলো হলো—

1. সম্পূর্ণ টিউশন ফি মওকুফ।

2. প্রতি মাসে ১৫ হাজার থেকে ২০ হাজার থাই বাথ ভাতা।

3. গবেষণার প্রয়োজনীয় খরচের জন্য আর্থিক সহায়তা।

4. আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয় বহন।

5. ক্যাম্পাসে আবাসনের সুবিধা।

6. পিএইচডি শিক্ষার্থীদের আন্তর্জাতিক গবেষণাগারে সর্বোচ্চ এক বছর গবেষণার সুযোগ।আবেদনের জন্য যেসব কাগজপত্র লাগবে

অনলাইনে আবেদন সম্পন্ন করার সময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এগুলো হলো-

1. হালনাগাদ জীবনবৃত্তান্ত বা সিভি।

2. শিক্ষাগত যোগ্যতার সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।

3. স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)।

4. সুপারিশপত্র।

5. ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোফেল, আইইএলটিএস অথবা সিইউ-টিইপি স্কোর।

6. প্রকাশিত গবেষণাপত্র, পুরস্কার ও সম্মাননার বিবরণ।

7. পোর্টফোলিও এবং অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র।

প্রতিষ্ঠানটির ভর্তি নির্দেশনা অনুযায়ী, স্টেটমেন্ট অব পারপাস ও সুপারিশপত্র সাক্ষাৎকারের দিন পর্যন্ত জমা দেওয়ার সুযোগ রয়েছে। অন্যদিকে, গবেষণাপত্র, পুরস্কার ও পোর্টফোলিও ঐচ্ছিক নথি হিসেবে বিবেচিত হবে।

যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের ভিসটেকের অনলাইন ভর্তি পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। প্রথমে পছন্দের স্কুল নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রাম বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ এবং নির্দেশনা অনুযায়ী কাগজপত্র জমা দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্র বিভাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ছাত্রী বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রানার্স... বিস্তারিত