ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ভিকারুননিসায় ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, প্রথম শ্রেণিতে আসন ১৫৪৫
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি শাখায় এবার মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে ভর্তি সংক্রান্ত এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের সব শাখায় বাংলা ভার্সনে এবং শুধু মূল শাখায় ইংরেজি ভার্সনে শিক্ষার্থী ভর্তি করা হবে। উভয় ভার্সনে প্রভাতি ও দিবা শিফট রয়েছে। ভর্তির আবেদন করতে হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনকারীদের মধ্য থেকে ডিজিটাল লটারিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করা হবে। লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর।
কোন শাখায় কতটি আসনভিকারুননিসার মূল শাখায় বাংলা ভার্সনের প্রভাতি শিফটে ২৭৫টি এবং দিবা শিফটে ২২০টি আসন রয়েছে। ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা-প্রতিটি শিফটে আসন ১১০টি করে। সব মিলিয়ে মূল শাখায় আসনসংখ্যা ৭১৫টি।
অন্য শাখাগুলোর মধ্যে ধানমন্ডিতে প্রভাতি ও দিবা শিফটে ৮৫টি করে মোট ১৭০টি আসন রয়েছে। বসুন্ধরা ও আজিমপুর-উভয় শাখায় প্রতিটি শিফটে ১৬৫টি করে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে এই দুই শাখায় আসনসংখ্যা ৩৩০টি করে।
শাখাভিত্তিক ক্যাচমেন্ট এলাকাবিজ্ঞপ্তিতে শাখাভিত্তিক ক্যাচমেন্ট এলাকাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মূল শাখার ক্যাচমেন্ট এলাকার মধ্যে রয়েছে রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা। ধানমন্ডি শাখার জন্য নির্ধারিত হয়েছে ধানমন্ডি ও কলাবাগান থানা।
অন্যদিকে বসুন্ধরা শাখার ক্যাচমেন্ট এলাকা ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা। আজিমপুর শাখার ক্ষেত্রে লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা নির্ধারণ করা হয়েছে।
আবেদন করবেন যেভাবেপ্রথম শ্রেণিতে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ১১০ টাকা। টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বর ব্যবহার করে এই ফি জমা দিতে হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিপ্রথম শ্রেণি ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে কেবল শূন্য আসন থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর এসব শ্রেণির খালি আসনের সংখ্যা জানানো হবে।
এসব শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ, ভর্তি পরীক্ষা এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা