×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কারিগরি বোর্ডে পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৮৬০ জনের

২০২৬ নভেম্বর ২৩ ১৬:৪৯:৫৩

কারিগরি বোর্ডে পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৮৬০ জনের

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) ৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছিল। এসব আবেদন করেছিলেন ১৭ হাজার ৪৪০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৩ হাজার ৮৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। সে হিসাবে এ বোর্ডে ফল পরিবর্তনের হার ২২ দশমিক ১৩ শতাংশ।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁরা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৭০০। এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত