×

ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আলিম পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল আজ, জানবেন যেভাবে

২০২৬ নভেম্বর ২৩ ১৩:১৯:১৯

আলিম পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল আজ, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের আলিম পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বেলা ৩টা থেকে শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে ফল জানতে পারবেন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিম পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল বেলা ৩টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটhttps://bmeb.gov.bd/এবংhttps://eduboardresults.gov.bd/থেকে জানা যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা আবেদনের সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফলাফল পাবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত