ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনামূল্যে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটিতে স্নাতকোত্তরের সুযোগ
বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুইডেনে স্নাতকোত্তর পড়ার সুযোগ তৈরি হয়েছে। দেশটির স্বনামধন্য চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে সম্পূর্ণ টিউশন ফি মওকুফের বৃত্তি দিচ্ছে। ‘অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন। বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন।
সুইডেনের গোথেনবার্গ শহরে অবস্থিত চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি একটি গবেষণানির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক বিজ্ঞান ও ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়টি।
১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক উইলিয়াম চালমারের আর্থিক অনুদানে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
আবেদনের শেষ সময়
২০২৭ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৭।
বৃত্তির সুযোগ-সুবিধা
অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। দুই বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামটি মোট চারটি সেমিস্টারে সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ থাকায় পছন্দের বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা প্রোগ্রাম নির্বাচন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এ স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ভালো শিক্ষাগত ফলাফল এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয় ও বৃত্তির নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
যেসব কাগজপত্র প্রয়োজন
আবেদনের জন্য শিক্ষার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। সেগুলো হলো—- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি বা ছবি।- সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।- ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সনদ।- মোটিভেশন লেটার।- রিকমেন্ডেশন লেটার।- প্রকল্পের পোর্টফোলিও (প্রযোজ্য ক্ষেত্রে)।- প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতার তথ্য (যদি থাকে)।
আবেদনের নিয়ম
আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে পছন্দের মাস্টার্স প্রোগ্রাম, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং বৃত্তির শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।
আবেদন, বিষয়ভিত্তিক প্রোগ্রাম এবং বৃত্তির বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজির অফিশিয়াল ওয়েবসাইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা