ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষক নিয়োগে ফিরছে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে সহকারী শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সরাসরি নিয়োগের প্রস্তাব থেকে সরে এসেছে সরকার। আগের নিয়মেই কেন্দ্রীয়ভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে নিয়োগ পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিসিএসের আদলে তিন ধাপের পরীক্ষায় লিখিত ও মৌখিকের নম্বর বাড়িয়ে দক্ষ ও বিষয়ভিত্তিক যোগ্যতাসম্পন্ন শিক্ষক বাছাইয়ের পরিকল্পনা করা হচ্ছে।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, প্রস্তাবিত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত মোটামুটি চূড়ান্ত। তাঁর ভাষ্য, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্তসংখ্যক ভালো শিক্ষক পাওয়া যাচ্ছে না। এ কারণে বিসিএসের আদলে তিন ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীদের যোগ্যতা যাচাই করতে চায় সরকার। শুধু নিবন্ধন সনদ বা একটি পরীক্ষার ফলের ভিত্তিতে নয়, একাধিক ধাপে প্রার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা যাচাই করে শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যেই বিদ্যমান নীতিমালা পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?