ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের তাইওয়ানে পিএইচডির সুযোগ, নেই আবেদন ফি
বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর। ২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ দিচ্ছে তাইওয়ান। ‘তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম (টিআইজিপি) স্কলারশিপ’-এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত রয়েছে এ সুযোগ।
তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকা এবং দেশটির শীর্ষস্থানীয় জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে পরিচালিত এ বৃত্তিতে পিএইচডি প্রোগ্রামগুলোতে ইংরেজি মাধ্যমে গবেষণার সুযোগ রয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এ স্কলারশিপে আবেদন করতে কোনো আবেদন ফি দিতে হবে না।
১৪টি বিষয়ে পিএইচডির সুযোগ
২০২৭ শিক্ষাবর্ষের টিআইজিপি স্কলারশিপে মোট ১৪টি সাবপ্রোগ্রাম রাখা হয়েছে। এসব প্রোগ্রামের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বায়োমেডিসিন, ন্যানো সায়েন্স, আর্থ সিস্টেম সায়েন্সসহ বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন আধুনিক বিষয়ে গবেষণার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। তবে একজন প্রার্থী একাধিক প্রোগ্রামে নয়, কেবল একটি সাবপ্রোগ্রামে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়
এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বৃত্তির সুযোগ-সুবিধা
টিআইজিপি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে প্রায় ১ হাজার ২৫০ মার্কিন ডলার ভাতা দেওয়া হবে। প্রথম বছরের একাডেমিক ফলাফল ও মূল্যায়নের ভিত্তিতে বৃত্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।
এ ছাড়া আবেদন ও রেজিস্ট্রেশন ফি ছাড়াই তাইওয়ানের স্বনামধন্য গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন নির্বাচিতরা।
আবেদনের যোগ্যতা
এ স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে চীন, তাইওয়ান ও হংকংয়ের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে। সে হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেসব প্রার্থীর আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে পরিচালিত দেশ বা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত নয়, তাদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি নির্বাচিত গবেষণা প্রোগ্রামের নির্ধারিত অন্যান্য শর্তও পূরণ করতে হবে।
আবেদনে যেসব কাগজপত্র লাগবে
আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে। এগুলো হলো—- স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ।- উভয় পর্যায়ের ইংরেজি ট্রান্সক্রিপ্ট।- বৈধ পাসপোর্ট।- ইংরেজি ভাষা দক্ষতার সনদ।- তিনটি সুপারিশপত্র।- হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।- স্টেটমেন্ট অব পারপাস।- পূর্ববর্তী থিসিসের সারসংক্ষেপ।যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের টিআইজিপি স্কলারশিপের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে পছন্দের গবেষণা প্রোগ্রাম, যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বৃত্তির বিস্তারিত তথ্য, ১৪টি সাবপ্রোগ্রামের তালিকা এবং অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রামের অফিশিয়াল ওয়েবসাইট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন