ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জুমার নামাজ শেষে শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময়, খেলাধুলার খোঁজখবর নেওয়া এবং নিজেদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বিষয়ে কথা বলেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান তিনি।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শিশুদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন। পাশাপাশি সবাই একসঙ্গে খেলাধুলা করছে কি না, কেউ খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
এ সময় শিশু-কিশোরদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের কাছে থাকা খেলার সরঞ্জাম যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন।
শিশুদের সঙ্গে এই সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগি করে নেওয়ার অভ্যাস গড়ে তোলার বার্তা দেন তারেক রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন