×

ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু কবে?

২০২৬ নভেম্বর ২৮ ২২:৩৩:২১

শীতকালীন অবকাশে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু কবে?

বছরের শেষ সময়ে শীতকালীন অবকাশ, বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটি পেতে যাচ্ছেন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানভেদে আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে এই ছুটি, যা চলবে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত। ছুটির মেয়াদে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা সব মিলিয়ে টানা ১৮ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২ দিন, মাদরাসায় ১৬ দিন এবং কলেজে ১৮ দিনের ছুটি নির্ধারিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি ঘোষণা করবে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিনের ছুটি

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতকালীন অবকাশের সময়সূচি একই রাখা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মূল শীতকালীন ছুটি শুরু হবে ২০ ডিসেম্বর থেকে। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

তবে মূল ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। পাশাপাশি ২৫ ডিসেম্বর বড়দিনের সরকারি ছুটিও যুক্ত হয়েছে। সব মিলিয়ে ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত টানা ১২ দিন বন্ধ থাকবে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।

মাদরাসায় টানা ১৬ দিনের ছুটি

এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে আগে শীতকালীন অবকাশ শুরু হচ্ছে মাদরাসায়। সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে মূল শীতকালীন ছুটি নির্ধারণ করা হয়েছে ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

এর সঙ্গে ছুটির আগে ১১ ও ১২ ডিসেম্বর শুক্র ও শনিবার এবং ছুটি শেষে ২৫ ও ২৬ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে। ফলে সব মিলিয়ে ১১ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ১৬ দিন বন্ধ থাকবে মাদরাসাগুলো।

কলেজে মিলছে সবচেয়ে দীর্ঘ ছুটি, বন্ধ থাকবে ১৮ দিন

মাদরাসার পর কলেজ ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হবে শীতকালীন অবকাশ। নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, এসব প্রতিষ্ঠানে মূল ছুটি ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি রয়েছে। অন্যদিকে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারের পর ১ ও ২ জানুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়েছে। ফলে বিজয় দিবস থেকে শুরু করে ২০২৭ সালের ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৮ দিন ছুটি পাচ্ছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারণ হবে নিজস্ব ক্যালেন্ডারে

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে শীতকালীন ছুটির সময়সূচি আলাদা। এসব বিশ্ববিদ্যালয় নিজ নিজ একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে ছুটি ঘোষণা করে থাকে। ফলে বিশ্ববিদ্যালয়ভেদে ছুটি শুরুর তারিখ ও মেয়াদে পার্থক্য থাকবে।

কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ডিসেম্বরের শীতকালীন অবকাশ ১৫ দিন বা তারও বেশি হতে পারে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ছুটির নির্দিষ্ট সময় জানতে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করতে হবে।

সব মিলিয়ে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে বছরের শেষ দফার দীর্ঘ ছুটি। বিশেষ করে কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা তুলনামূলক বেশি দিনের অবকাশ পাওয়ায় বছরের শেষ সময়টি কাটানোর সুযোগ পাবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ