ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিনা খরচে ইউরোপের চার দেশে পড়ার সুযোগ, জানুন বিস্তারিত
পার্থ হক: ইউরোপের চারটি দেশে নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই নির্মাণ বিষয়ে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। ‘রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সাসটেইনেবল কনস্ট্রাকশন (RESCO)’ নামের এ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি ২৪ মাসের জন্য প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো ভাতা পাবেন। ২০২৭ সালের এ প্রোগ্রামে আবেদনের শেষ সময় ফেব্রুয়ারি ২০২৭।
প্রোগ্রামটির মেয়াদ দুই বছর এবং এতে মোট ১২০ ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকিউমুলেশন সিস্টেম (ECTS) ক্রেডিট রয়েছে। হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের চারটি বিশ্ববিদ্যালয় এ প্রোগ্রামের অংশীদার। বিশ্ববিদ্যালয়গুলো হলো হাঙ্গেরির বুদাপেস্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইকোনমিকস (BME), স্পেনের ইউনিভার্সিটি অব এ কোরুনা (UDC), পর্তুগালের ইউনিভার্সিটি অব মিনহো (UMinho) এবং ফ্রান্সের ইউনিভার্সিটি লে হাভর নরম্যান্ডি (ULHN)।
স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা দুই বছর ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার সুযোগ পাবেন। পাশাপাশি থাকবে চার থেকে ছয় মাসের আন্তর্জাতিক ইন্টার্নশিপ। প্রতি ব্যাচে আনুমানিক ১৭টি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ দেওয়া হবে। এ প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে।
প্রোগ্রামটির চার সেমিস্টারের পাঠ্যক্রম চারটি ধাপে সাজানো হয়েছে। প্রথম সেমিস্টারে হাঙ্গেরির বুদাপেস্টে সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ানো হবে। দ্বিতীয় সেমিস্টারে স্পেন ও পর্তুগালে টেকসই নির্মাণ এবং জ্বালানি দক্ষতা বিষয়ে পাঠ চলবে। তৃতীয় সেমিস্টারে ফ্রান্সের লে হাভরে নবায়নযোগ্য জ্বালানি ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা হবে। শেষ সেমিস্টারে আন্তর্জাতিক ইন্টার্নশিপের পাশাপাশি মাস্টার্স থিসিস সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম তিন বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা ১৮০ ECTS সমমানের ডিগ্রি থাকতে হবে। বিএসসি (অনার্স), বিএং (অনার্স), এমইং অথবা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর একাডেমিক পটভূমি সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন (AEC) সংশ্লিষ্ট বিষয়ে হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএসে (IELTS) সামগ্রিক স্কোর কমপক্ষে ৬ দশমিক ৫ অথবা টোয়েফল আইবিটিতে (TOEFL iBT) কমপক্ষে ৮০ স্কোর থাকতে হবে। তবে আবেদনকারীর আগের ডিগ্রি সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে সম্পন্ন হয়ে থাকলে নিজ বিশ্ববিদ্যালয়ের দেওয়া অফিসিয়াল মিডিয়াম অব ইনস্ট্রাকশন (MOI) সনদ জমা দিয়ে ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে।
প্রোগ্রামটির বিস্তারিত তথ্য, আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা জানা যাবে এর অফিশিয়াল ওয়েবসাইটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর