×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে ১,৬৫০ ইউরো ভাতায় জার্মানিতে পিএইচডির সুযোগ

২০২৬ নভেম্বর ২৬ ২০:০৫:৫৪

মাসে ১,৬৫০ ইউরো ভাতায় জার্মানিতে পিএইচডির সুযোগ

পার্থ হক: জার্মানিতে পিএইচডি পর্যায়ে গবেষণারত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফেলোশিপের সুযোগ দিচ্ছে লিবনিজ ইনস্টিটিউট অব ইউরোপিয়ান হিস্ট্রি (আইইজি)। জার্মানির মাইনজে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ফেলোশিপের আওতায় গবেষণার পাশাপাশি পিএইচডি অভিসন্দর্ভ (ডিসার্টেশন) সম্পন্ন করার সুযোগ রয়েছে। বিশ্বের সব দেশের নাগরিকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফেলোশিপের বিস্তারিত

প্রতিষ্ঠান: Leibniz Institute of European History (IEG), Mainz

ডিগ্রি: পিএইচডি (চলমান ডক্টরাল গবেষণা)

আবেদনের যোগ্যতা: বিশ্বের সব দেশের নাগরিক

আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০২৭ (সেপ্টেম্বর ২০২৭-এর ফেলোশিপের জন্য)

সুযোগ-সুবিধা

এ ফেলোশিপের আওতায় নির্বাচিত গবেষকেরা প্রতি মাসে ১ হাজার ৬৫০ ইউরো ভাতা পাবেন। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত ভাতার ব্যবস্থাও রয়েছে।

সঙ্গী ভাতা: প্রতি মাসে ২৫০ ইউরো

প্রথম সন্তানের জন্য ভাতা: ৪০০ ইউরো

অতিরিক্ত সন্তানের জন্য ভাতা: ১০০ ইউরো

আবাসন: প্রাপ্যতা সাপেক্ষে সাশ্রয়ী আবাসনের সুবিধা

অন্যান্য সুবিধা: গবেষণার সুযোগ-সুবিধা ও একাডেমিক পরামর্শ

গবেষণার বিষয়

ইউরোপীয় ইতিহাস, ধর্মীয় ইতিহাস, বুদ্ধিবৃত্তিক ইতিহাস, পরিবেশগত ইতিহাস, ডিজিটাল ইতিহাস, তুলনামূলক ও আন্তসীমান্ত ইতিহাসসহ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

আবেদন ও যোগাযোগ

ফেলোশিপের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এ ছাড়া প্রয়োজনে ই-মেইলে যোগাযোগ করা যাবে।

ওয়েবসাইট: https://www.ieg-mainz.de/en/fellows/fellowships/phd/

ই-মেইল:[email protected]

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ