×

ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জার্মানিতে মাসিক ১ লাখ ৮৭ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ 

২০২৬ নভেম্বর ০২ ০১:০৭:১৯

জার্মানিতে মাসিক ১ লাখ ৮৭ হাজার টাকা বেতনে ইন্টার্নশিপের সুযোগ 

নিজস্ব প্রতিবেদক: জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন মাসের গবেষণা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে CaCTüS AI Research Internship ২০২৭। দেশটির Max Planck Institutes এবং Tübingen AI Center-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা মাসিক প্রায় ১ হাজার ৩৫০ ইউরো ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

ইন্টার্নশিপটি ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় ২০২৬ সালের ১৬ নভেম্বর।

যেসব বিষয়ে কাজের সুযোগ

এ ইন্টার্নশিপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং, থিওরিটিক্যাল নিউরোসায়েন্স, কম্পিউটেশনাল মডেলিং, ডেটা অ্যানালাইসিস, বৈজ্ঞানিক সফটওয়্যার তৈরি এবং বিহেভিয়ারাল এক্সপেরিমেন্টসহ বিভিন্ন গবেষণাক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে।

আর্থিক সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে আনুমানিক ১ হাজার ৩৫০ ইউরো ভাতা পাবেন। পাশাপাশি যাতায়াত খরচে সহায়তা, আবাসনের ব্যবস্থা এবং জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহযোগিতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। স্নাতক সম্পন্ন না করা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ শুরুর আগে অন্তত চার সেমিস্টার শেষ করতে হবে। আবেদনকারীদের ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে। তবে যারা ইতোমধ্যে পিএইচডি শুরু করেছেন, তারা এ কর্মসূচিতে আবেদনের যোগ্য নন।

আবেদনের পদ্ধতি

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৬।

আবেদন লিংক: https://cactus-apply.tue.mpg.de/registration/cactus-2027

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক: আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে টেকসই অবকাঠামো, জ্বালানি খাত, পরিবেশবান্ধব শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন উদীয়মান খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে... বিস্তারিত