×

ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ফিনল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তির সুযোগ, জানুন বিস্তারিত 

ইনজামামুল হক পার্থ
ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৬ অক্টোবর ১৬ ১৩:৫২:৩০

ফিনল্যান্ডে স্নাতক ও স্নাতকোত্তরে বৃত্তির সুযোগ, জানুন বিস্তারিত 

ইনজামামুল হক পার্থ: ফিনল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় আল্টো ইউনিভার্সিটিতে (Aalto University) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ রয়েছে। যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে শতভাগ টিউশন ফি মওকুফের জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

আবেদনের শেষ সময়

স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে আবেদনের শেষ সময় ৫ জানুয়ারি ২০২৭। আর ইংরেজি মাধ্যমে স্নাতক (ব্যাচেলর) পর্যায়ে আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি ২০২৭। বাংলাদেশসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বৃত্তির সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা শতভাগ টিউশন ফি মওকুফের সুযোগ পাবেন। স্নাতক পর্যায়ে সর্বোচ্চ তিন বছর এবং স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ দুই বছরের টিউশন ফি মওকুফ করা হবে।

তবে বৃত্তিটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং সীমিতসংখ্যক শিক্ষার্থীকে দেওয়া হয়। এতে জীবনযাত্রার ব্যয়, থাকা-খাওয়া কিংবা যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত নয়।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

আল্টো ইউনিভার্সিটিতে বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, শিল্পকলা ও নকশা, স্থাপত্য এবং বহুবিষয়ক বিভিন্ন প্রোগ্রামে পড়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা

স্নাতক পর্যায়: আবেদনকারীদের স্বীকৃত উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আইইএলটিএস না লাগলেও ভর্তির জন্য স্যাট, অ্যাক্ট বা অন্যান্য শর্ত প্রযোজ্য হতে পারে।

স্নাতকোত্তর পর্যায়: সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে সাধারণভাবে আইইএলটিএস একাডেমিকে সামগ্রিক স্কোর ৬.৫ এবং লেখায় ৬.০ প্রয়োজন। এ ছাড়া গ্রহণযোগ্য অন্যান্য ইংরেজি ভাষার পরীক্ষার স্কোর ও ছাড়ের নিয়মও রয়েছে।

বিস্তারিত তথ্য ও আবেদন

বৃত্তি, টিউশন ফি এবং আবেদনের শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন:https://www.aalto.fi/en/admission-services/scholarships-and-tuition-fees

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)

ডুয়া ডেস্ক: বিশ্ববাজারের পরিস্থিতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দামে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বশেষ ৩ হাজার ২৬৬... বিস্তারিত