ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
অস্ট্রেলিয়ার আরটিপি (RTP) বৃত্তিতে বছরে মিলবে ৩৮,০০০ ডলার, জানুন বিস্তারিত
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
পার্থ হক: অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে (CQUniversity) গবেষণার জন্য বৃত্তির সুযোগ দিচ্ছে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP)। ২০২৬ সালের এ বৃত্তির আওতায় মাস্টার্স বাই রিসার্চ ও পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নের সুযোগ পাবেন দেশি-বিদেশি শিক্ষার্থীরা। মোট পাঁচটি বৃত্তি দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬।
এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বছরে ৩৮ হাজার অস্ট্রেলীয় ডলার জীবনযাপন ভাতা পাবেন। সর্বোচ্চ তিন বছর পর্যন্ত এ ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। প্রতি দুই সপ্তাহ পরপর ভাতার অর্থ দেওয়া হবে।
তবে আরটিপি স্টাইপেন্ড মূলত জীবনযাপনের ব্যয় নির্বাহের জন্য। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এর পাশাপাশি টিউশন ফির ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়ার সুযোগ পেতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রাধিকার এবং সংশ্লিষ্ট তত্ত্বাবধায়কের অধীনে বিভিন্ন বিষয়ে গবেষণাভিত্তিক ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে।
গবেষণাভিত্তিক ডিগ্রি, বৃত্তির শর্ত ও অন্যান্য তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে:https://www.cqu.edu.au/research/higher-degree/fees-and-support
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- নিজ ক্যাম্পাসে ৪র্থ বর্ষের পরীক্ষার বিষয়ে যা জানালেন ঢাকেবির উপাচার্য
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পানি উন্নয়ন বোর্ডে ৮৭৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শেষ কাল, আবেদন ২ লাখ ছাড়াল
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ডিসেম্বরে টানা ১২ থেকে ১৮ দিনের ছুটির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর