×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

ইউরোপের যে ৪ দেশে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ, জানুন বিস্তারিত 

২০২৬ অক্টোবর ২৩ ১২:২৭:০৮

ইউরোপের যে ৪ দেশে কম খরচে উচ্চশিক্ষার সুযোগ, জানুন বিস্তারিত 

ইনজামামুল হক পার্থ: উচ্চশিক্ষার জন্য ইউরোপের বিভিন্ন দেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় গুরুত্বপূর্ণ বিষয়। কিছু দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। দেশভেদে টিউশন ফি, নিবন্ধন ফি ও বৃত্তির সুবিধা ভিন্ন হতে পারে।

১. জার্মানি

জার্মানির অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণত টিউশন ফি দিতে হয় না। তবে শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে প্রায় ১৫০ থেকে ৪০০ ইউরো সেমিস্টার কন্ট্রিবিউশন দিতে হতে পারে।

২. আইসল্যান্ড

আইসল্যান্ডের নির্দিষ্ট কিছু সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নেই। তবে শিক্ষার্থীদের বার্ষিক নিবন্ধন ফি দিতে হয়।

৩. ইতালি

ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। পাশাপাশি ডিএসইউ বা আঞ্চলিক বৃত্তি পেলে টিউশন ফি পুরোপুরি মওকুফ হওয়ার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের জন্য আর্থিক সহায়তাও পাওয়া যেতে পারে।

৪. অস্ট্রিয়া

অস্ট্রিয়ার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইউরোপীয় ইউনিয়নের বাইরের শিক্ষার্থীদের সাধারণত প্রতি সেমিস্টারে ৭২৬ দশমিক ৭২ ইউরো টিউশন ফি দিতে হয়। সে হিসাবে বছরে টিউশন ফি প্রায় ১ হাজার ৪৫৩ ইউরো। এর সঙ্গে অতিরিক্ত শিক্ষার্থী ইউনিয়ন ফিও দিতে হয়।

ইউরোপে উচ্চশিক্ষার পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ ফি, বৃত্তির শর্ত এবং জীবনযাত্রার ব্যয় যাচাই করা জরুরি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার... বিস্তারিত