ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
মাসিক ১ হাজার ৪০০ ইউরো বৃত্তিসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
পার্থ হক: ইউরোপে মাইগ্রেশন অ্যান্ড ইন্টারকালচারাল রিলেশনস (অভিবাসন ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ইরাসমাস মুন্ডাস ইএমএমআইআর স্কলারশিপ ২০২৭। দুই বছর মেয়াদি এ প্রোগ্রামে নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ১ হাজার ৪০০ ইউরো বৃত্তি পাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। এ বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের টিউশন ও নিবন্ধন ফি, স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রামে অংশগ্রহণের খরচ বহন করা হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ
ইএমএমআইআর প্রোগ্রামে অভিবাসন অধ্যয়ন, আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক, সামাজিক বিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, সাংস্কৃতিক অধ্যয়ন, ইতিহাস, শিক্ষা, আইন, অর্থনীতি, সাংবাদিকতা, মানবিক সহায়তা ও অভিবাসন নীতি এবং গবেষণাপদ্ধতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।
পড়াশোনার স্থান
এ প্রোগ্রামের আওতায় জার্মানি ও নরওয়েসহ ইউরোপের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়া আফ্রিকা ও এশিয়ার অংশীদার প্রতিষ্ঠানও এ কার্যক্রমের সঙ্গে যুক্ত।
আবেদনের যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, চূড়ান্ত ফলাফলে ন্যূনতম সি-প্লাস (C+) বা সমমানের গ্রেড, সংশ্লিষ্ট বিষয়ে একাডেমিক পটভূমি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে
এ বৃত্তির বিস্তারিত তথ্য, আবেদনের শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে ইএমএমআইআরের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
আবেদনের লিংক:https://www.emmir.org/applications
আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক