×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)

২০২৬ অক্টোবর ০৫ ০৯:৩০:১২

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য ওইদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং আজ সোমবারও নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায়।

বাজুস জানিয়েছে, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার মূল্য তালিকায় কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ... বিস্তারিত