×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জাপানের হোনজো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন

২০২৬ অক্টোবর ০৬ ১৮:২৩:৪৮

জাপানের হোনজো স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন

পার্থ হক: জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ নিয়ে Honjo International Scholarship Foundation Scholarship 2027-এর আবেদন শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দেওয়া এ স্কলারশিপটি সম্পূর্ণ অর্থায়িত। এতে জাপানের বিভিন্ন গ্র্যাজুয়েট স্কুলে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিতে পড়াশোনার সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

স্কলারশিপের সুবিধা

হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপে শিক্ষার্থীরা টিউশন ও একাডেমিক সহায়তা এবং জীবনযাত্রার ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পাবেন। এ স্কলারশিপের জন্য কোনো আবেদন ফি নেই।

মাসিক বৃত্তির পরিমাণ:

১-২ বছরের ডিগ্রির জন্য মাসে ২৩০,০০০ ইয়েন

৩ বছরের ডিগ্রির জন্য মাসে ২১০,০০০ ইয়েন

৪-৫ বছরের ডিগ্রির জন্য মাসে ১৮০,০০০ ইয়েন

যেসব বিষয়ে পড়াশোনার সুযোগ

এ স্কলারশিপের আওতায় বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো-

ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি

প্রাকৃতিক বিজ্ঞান

সামাজিক বিজ্ঞান

মানবিক

ব্যবসা ও ব্যবস্থাপনা

চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে জাপানের নাগরিক হওয়া যাবে না। জাপানের কোনো গ্র্যাজুয়েট স্কুলে সেপ্টেম্বর/অক্টোবর ২০২৭ সেশনে ভর্তির জন্য আবেদনকারী অথবা ইতোমধ্যে সেখানে অধ্যয়নরত হতে হবে।

মাস্টার্স প্রার্থীদের ক্ষেত্রে প্রোগ্রাম শুরু করার সময় বয়স ৩০ বছরের কম হতে হবে। আর পিএইচডি প্রার্থীদের প্রোগ্রাম শুরুর সময় বয়স ৩৫ বছরের কম হতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

অফিসিয়াল তথ্য ও আবেদন:Honjo International Scholarship Foundation

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত