×

ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৮:৫২:০৪

এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্নাতক বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। এ জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগামী ২৬ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে জিপিএ ৫ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের জিপিএ ৪.৮০ থাকতে হবে।

বাণিজ্য ও মানবিক বিভাগের ক্ষেত্রে বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষার্থীদের জিপিএ ৪.৮০ এবং সিটি করপোরেশন এলাকার বাইরের প্রার্থীদের জিপিএ ৪.৫০ থাকতে হবে।

এ ছাড়া যেসব প্রার্থীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম, তাঁরাই আবেদন করতে পারবেন। অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া প্রার্থীরা এ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীরাhttps://scholarship.sjiblbd.com/ লিংকে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর ২০২৬।

আবেদনপদ্ধতিসহ শিক্ষাবৃত্তি সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখার জন্য বলা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ