ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁর সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে প্রস্তুত বুয়েনস আইরেসের মঞ্চও। আর্জেন্টিনার ম্যাচ নিয়ে বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বরাবরই ব্যাপক উন্মাদনা থাকায় মেসির এই ম্যাচটি সমর্থকেরা কীভাবে দেখবেন, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।
বাংলাদেশসহ এই অঞ্চলে আর্জেন্টিনা-বেনিন ম্যাচের সম্প্রচার স্বত্ব কোনো টেলিভিশন চ্যানেল নেয়নি। তবে ভারতীয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি নেটওয়ার্কের জি৫-এ (ZEE5) সরাসরি ম্যাচটি দেখা যাবে। এ ছাড়া ইউনিট৮ স্পোর্টস-১ ও ইউনিট৮ স্পোর্টস-১ এইচডিতেও ম্যাচ সম্প্রচারের কথা রয়েছে। এসব প্ল্যাটফর্মে ম্যাচ দেখতে সাবস্ক্রিপশন প্রয়োজন হবে।
কিছু থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমেও ম্যাচটি দেখার চেষ্টা করতে পারেন সমর্থকেরা। স্পোর্টসপাই ও ক্রীড়া টিভির মতো অ্যাপে বিভিন্ন সময় খেলা স্ট্রিম করা হয়। তবে অনানুষ্ঠানিক এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ক্ষেত্রে স্ট্রিমিংয়ের মান, স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি থাকতে পারে।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বুয়েনস আইরেসের রিভার প্লেটের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। জাতীয় দলের হয়ে এই ম্যাচের মধ্য দিয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছাবেন মেসি।
আর্জেন্টিনার স্থানীয় সময় ৬ অক্টোবর রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টায় শুরু হবে খেলা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস। অনলাইনেও টিওয়াইসি স্পোর্টস প্লে প্ল্যাটফর্মে ম্যাচটি দেখা যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় এনএসইউ, নেই ঢাবি-বুয়েট
- নিউগিনি প্রোপার্টিজে হামলা-লুটপাট: জামায়াতের এমপির জামাতা গ্রেপ্তার