×

ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

২০২৭ সেশনে ‘Erasmus Mundus’ প্রোগ্রামের সব তথ্য জানুন এখানে

ইনজামামুল হক পার্থ

রিপোর্টার

২০২৬ অক্টোবর ০৬ ১৮:৫৪:১২

২০২৭ সেশনে ‘Erasmus Mundus’ প্রোগ্রামের সব তথ্য জানুন এখানে

পার্থ হক: ইউরোপে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় সুযোগ Erasmus Mundus Joint Master (EMJM) Scholarship 2027-এর নতুন সেশনের জন্য কয়েকটি প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

২০২৭ সেশনে আবেদন খোলা থাকা প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে Mundus MAPP, Neurasmus, TFM ASA, EMLE, EMABG এবং Flood Risk Management। প্রতিটি প্রোগ্রামের আবেদনের শেষ সময় আলাদা।

Mundus MAPP প্রোগ্রামে আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। একই তারিখ অর্থাৎ ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে Neurasmus এবং TFM ASA প্রোগ্রামেও।

EMLE প্রোগ্রামে নন-ইউরোপীয় আবেদনকারীদের জন্য আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। EMABG প্রোগ্রামের আবেদনের শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

এ ছাড়া Flood Risk Management প্রোগ্রামে Partner Countries-এর শিক্ষার্থীদের জন্য আবেদনের শেষ সময় ৩ জানুয়ারি ২০২৭। Programme Countries-এর ক্ষেত্রে আবেদনের শেষ সময় ৭ ফেব্রুয়ারি ২০২৭।

আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ প্রোগ্রামের যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র এবং অফিসিয়াল আবেদনসংক্রান্ত তথ্য দেখে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত