×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ

২০২৬ অক্টোবর ০৫ ১৫:২৯:১৬

ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে ৩ জনকে। এ পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

আবেদনকারীর সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।

বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত শর্ত শিথিলযোগ্য।

প্রার্থীর বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠানে গবেষক, বৈজ্ঞানিক কর্মকর্তা বা সমতুল্য পদে ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে।

তবে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক।

প্রভাষক

প্রভাষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫)।

এই পদেও প্রার্থীকে সমাজবিজ্ঞান বিষয়ে বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সিজিপিএ অর্জন করতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ জিপিএ থাকতে হবে।

বিএসএস ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম স্থান বা সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির নির্ধারিত শর্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে লগইন করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম পূরণ এবং অনলাইনে ৭৫০ টাকা আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইনে আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর পূরণ করা আবেদন ফরম ও পেমেন্ট রশিদ পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। এরপর আবেদন ফরম প্রিন্ট করে পেমেন্ট রশিদসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দিতে হবে। আবেদনপত্র আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।

আবেদন শেষ হবে ২৫ অক্টোবর ২০২৬। আবেদনপত্রের প্রতিটি কপির সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত