ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
‘খেলাধুলায় সমাজে ঐক্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়’
নিজস্ব প্রতিবেদক: যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তাঁর মতে, খেলাধুলার প্রসারের মাধ্যমে সুস্থ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
গতকাল শুক্রবার বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা কেবল প্রতিযোগিতার বিষয় নয়; খেলোয়াড়, দর্শক, আয়োজক ও স্থানীয় মানুষের অংশগ্রহণে এটি মিলনমেলায় রূপ নেয়। এর মধ্য দিয়ে সমাজে ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।
মাদকমুক্ত ও ইতিবাচক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তরুণদের আরও বেশি করে খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি যুবদল, ছাত্রদল এবং স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি