ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: শিল্পের বিকাশের সঙ্গে কর্মসংস্থানের বিষয়টি সরাসরি যুক্ত। তাই আধুনিক প্রযুক্তির ব্যবহার করে শিল্পকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একই সঙ্গে কোনো অশুভ ইচ্ছার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম যেন থমকে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টঙ্গী শিল্প এলাকায় সোর্ড ডিসপোজেবল রেজর ব্লেডের নতুন কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। ইংল্যান্ডের বিখ্যাত উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরি সহযোগিতায় সরকারি প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্যটির সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় কারখানাটি নির্মাণ করা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড কারখানা প্রতিষ্ঠা করেন। পরে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
কারখানাটির সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, কোনো অশুভ শক্তি যাতে এর উৎপাদন ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো দেশে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কোনো কারণে স্থবির হয়ে পড়লে তখন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। তাই গতানুগতিক কার্যক্রমের ধারাবাহিকতা থেকে বেরিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়