×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ২৪ ২০:০০:১৯

মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ

নিজস্ব প্রতিবেদক: ইউরোপে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে Erasmus Mundus Joint Master in Animal Biodiversity and Genomics (EMABG) 2027। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই বৃত্তিতে বাংলাদেশের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জানুয়ারি ২০২৭।

দুই বছর বা ২৪ মাস মেয়াদি এ বৃত্তির আওতায় মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করা যাবে। এতে সব দেশের শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি প্রতি মাসে 1,400 ইউরো স্টাইপেন্ড পাবেন। এ ছাড়া ভ্রমণ ব্যয়, আবাসন, স্বাস্থ্যবিমা এবং ভিসা ও ইনস্টলেশন খরচের জন্য সহায়তা দেওয়া হবে।

EMABG কর্মসূচির অংশীদার বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপের ছয়টি দেশে অবস্থিত। নেদারল্যান্ডসে রয়েছে Wageningen University & Research (WUR), অস্ট্রিয়ায় University of Natural Resources and Life Sciences, Vienna (BOKU), সুইডেনে Swedish University of Agricultural Sciences (SLU), ফ্রান্সে AgroParisTech, জার্মানিতে University of Göttingen এবং নরওয়েতে Norwegian University of Life Sciences (NMBU)।

ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে IELTS Academic-এ মোট ৭.০ স্কোর থাকতে হবে এবং Speaking-এ ন্যূনতম ৬.৫ প্রয়োজন। TOEFL iBT-এর ক্ষেত্রে ন্যূনতম স্কোর ৯২ এবং Speaking-এ অন্তত ২৩ থাকতে হবে। Cambridge English-এর C1 Advanced অথবা C2 Proficiency গ্রহণযোগ্য।

আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেঅনলাইনে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল আবেদন লিংক

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ