×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল

২০২৬ অক্টোবর ০৫ ১৩:০০:০৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষ সপ্তাহে নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন দেওয়া হবে। এর মধ্যে তিন মাসের বকেয়া বেতনও রয়েছে। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচারক ও বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন কাঠামোর আওতায় বেতন পেতে আরও অপেক্ষা করতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। সরকারি কর্মচারীদের জন্য এরই মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। এতে জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছে। সেই অনুযায়ী বেতন হিসাবের সরকারি সফটওয়্যারও হালনাগাদ করা হয়েছে।

কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন হিসাব তৈরির প্রক্রিয়া তুলনামূলক জটিল। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাব হাতে-কলমে করতে হয়। এ কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি করতে দেরি হচ্ছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২৫ সাল পর্যন্ত দেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ছিল ৫ লাখ ৮৭ হাজার। তাঁদের মধ্যে শিক্ষক ৪ লাখ ৩২ হাজার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা এই কেন্দ্রীয় সরকারি সংস্থাটি শিক্ষা-সংক্রান্ত পরিসংখ্যান ও তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রচারের কাজ করে।

অন্যদিকে বিচার বিভাগের জন্য দেওয়া সুপারিশের ভিত্তিতে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি সচিব পর্যায়ের কমিটি নিষ্পত্তি করতে পারেনি। এ পরিস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে পৃথক একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত