×

ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

২০২৬ অক্টোবর ০৫ ১৫:০৪:১৭

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া এগিয়ে চলছে। নবম পে স্কেলের ভিত্তিতে আগামী অক্টোবর মাসের বেতন পাওয়ার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি গত তিন মাসের বকেয়া বেতনও পাওয়ার কথা রয়েছে।

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কাজ এগোলেও এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তাঁদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি করার কথা জানানো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি।

অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, এমপিওভুক্ত শিক্ষকদের আরও অপেক্ষা করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও বিচার বিভাগীয় কর্মীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এ অবস্থায় দ্রুত পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে দ্রুত তাঁদের প্রজ্ঞাপন জারি করতে হবে। তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ অপেক্ষার অবসান হোক-দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা হোক।’

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেলের প্রজ্ঞাপন জারিতে বিলম্বের অন্যতম কারণ এসব প্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়ায় এনালগ পদ্ধতি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের কাজ হাতে-কলমে করতে হয়। এ কারণেই প্রজ্ঞাপন জারি করতে বিলম্ব হচ্ছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার (৫ অক্টোবর) এশিয়ার... বিস্তারিত