ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের (ডব্লিউআরসি) পাশের জঙ্গল থেকে তিন নারীসহ পাঁচ বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। বুধবার (৭ অক্টোবর) ভোরে সন্দেহজনকভাবে ওই এলাকা থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাদের জিজ্ঞাসাবাদ করেন।
ভোর সাড়ে ৪টার দিকে ডব্লিউআরসি সংলগ্ন জঙ্গল থেকে ওই পাঁচজনকে বের হতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও ছিলেন বলে জানা গেছে। তবে পরে ওই শিক্ষার্থী সেখান থেকে চলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীদের ভাষ্য, গভীর রাতে জঙ্গল এলাকা থেকে পাঁচজনকে বের হতে দেখে তাদের চলাফেরা সন্দেহজনক মনে হয়। এরপর তাদের থামিয়ে পরিচয় এবং ক্যাম্পাসে আসার কারণ জানতে চাওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় তাদের দেওয়া পরিচয়ে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শুরুতে একজন নিজেকে বিবাহিত বলে পরিচয় দিলেও সঙ্গে থাকা নারীরা তা অস্বীকার করেন। পরে তারা একে অপরের বন্ধু ও পরিচিত বলে জানান। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের গার্মেন্টসকর্মী বলেও পরিচয় দেন। তাদের ব্যাগ তল্লাশি করে জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট পাওয়া যায় বলেও জানান শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কারণ এবং ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে তাদের কারও রেফারেন্স আছে কি না জানতে চান। শিক্ষার্থীদের দাবি, সংশ্লিষ্ট একজনের সঙ্গে যোগাযোগ করতে বলা হলেও তারা প্রথমে যোগাযোগ করতে রাজি হননি। পরে একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই পাঁচজনকে চেনেন না বলে জানান।
পরে শিক্ষার্থীরা পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কাছে হস্তান্তর করেন। নিরাপত্তাকর্মীরা তাদের সিকিউরিটি কন্ট্রোলরুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একই সঙ্গে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, ‘ভোর চারটার দিকে তিনজন মেয়ে এবং দুইজন ছেলে বহিরাগত ধরা পড়ছে। তাদের সিকিউরিটি কন্ট্রোল রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা যেহেতু বহিরাগত, অধিকতর ইনভেস্টিগেশনের জন্য সিকিউরিটি অফিসের মাধ্যমে পুলিশ ডেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা শাখার পক্ষ থেকে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে ওই পাঁচজনকে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করেনি। আমরা ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
- বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের সেপ্টেম্বরের বেতন-ভাতার চেক ছাড়
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটির সুযোগ
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- আজকের নামাজের সময়সূচি (১ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল