×

ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ

২০২৬ সেপ্টেম্বর ২৯ ২০:০৭:৪০

মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পিএইচডি গবেষণায় সম্পূর্ণ অর্থায়নের সুযোগ দিচ্ছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া। ‘ইউনিভার্সিটি অব মালায়া ব্রাইট স্কলারশিপ ২০২৭’-এর আওতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

এই স্কলারশিপ পিএইচডি (রিসার্চ মোড) প্রোগ্রামের জন্য প্রযোজ্য। আবেদনের নির্দিষ্ট শেষ সময় সারা বছরের জন্য খোলা থাকলেও গবেষণার ক্ষেত্রভেদে সময়সীমায় ভিন্নতা থাকতে পারে।

বৃত্তির আর্থিক সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩ হাজার ৫০০ রিঙ্গিত করে ভাতা পাবেন। সর্বোচ্চ ৪২ মাস পর্যন্ত এই মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি সাত সেমিস্টারের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

গবেষণার ক্ষেত্র

এই বৃত্তির আওতায় বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে। ক্ষেত্রগুলো হলো:

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রোবোটিকস

সেমিকন্ডাক্টর ও চিপস

ন্যানোটেকনোলজি ও কোয়ান্টাম এক্সপ্লোরেশন

নতুন জ্বালানি রূপান্তর

মহাকাশ বিজ্ঞান ও প্রকৌশল

খাদ্য টেকসইতা ও নিরাপত্তা

চিকিৎসা ও স্বাস্থ্য

অর্থনীতি, ফাইন্যান্স, আইন ও সামাজিক বিজ্ঞান

যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। পাশাপাশি স্নাতক ডিগ্রিতে সিজিপিএ ৩.৭০ বা তার বেশি থাকতে হবে।

রিসার্চ বা মিশ্র পদ্ধতির মাস্টার্স ডিগ্রিতে ৪.০০-এর মধ্যে সিজিপিএ ৩.৭০ বা তার বেশি থাকতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতার ক্ষেত্রে আইইএলটিএসে কমপক্ষে ৬.৫ এবং টোফেলে ৭৩ থেকে ৯৩ স্কোরের প্রয়োজন হবে।

বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

বিস্তারিতজানুন এখানে

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৃত্তি এর অন্যান্য সংবাদ