ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত দুই ক্যাটাগরির পদে ৫৩৮ জন নিয়োগ দেওয়া হবে। সিমেন ক্যারিয়ার ও অফিস সহায়ক—এই দুই পদে আবেদন করার সুযোগ শেষ হচ্ছে আগামীকাল ৬ অক্টোবর ২০২৬। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী, দুই পদের নিয়োগ পরীক্ষা একই দিন ও একই সময়ে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১০ সেপ্টেম্বর ২০২৬। সরকারি চাকরির এই নিয়োগে মোট পদ রয়েছে ২টি। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। চাকরিগুলো স্থায়ী এবং আবেদন গ্রহণ করা হচ্ছে অনলাইনে।
আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর ২০২৬। আগামীকাল ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
দুটি পদের মধ্যে সিমেন ক্যারিয়ারের জন্য ৩২ জন নিয়োগ দেওয়া হবে। এ পদটি ১৯তম গ্রেডের। বেতন স্কেল ৮৫০০-২০৫৭০ টাকা। আবেদনকারীদের কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ৫০৬ জনকে। পদটি ২০তম গ্রেডের এবং বেতন স্কেল ৮২৫০-২০০১০ টাকা। এ পদেও প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনকারীদের বয়স ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট অনলাইন আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী
- পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা