ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
স্নাতকে বৃত্তি দেবে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
পার্থ হক: কানাডায় স্নাতক পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে একাধিক বৃত্তির সুযোগ রয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এসব বৃত্তির মধ্যে অন্যতম হলো ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এন্ট্রান্স স্কলারশিপ। এ বৃত্তির আওতায় সর্বোচ্চ ২৫ হাজার কানাডীয় ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যায়।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বৃত্তির মূল্য ২৫ হাজার কানাডীয় ডলার এবং আরও দুটি বৃত্তির মূল্য ১০ হাজার কানাডীয় ডলার করে। এসব বৃত্তি ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্নাতক পর্যায়ে ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।
ইন্টারন্যাশনাল এক্সেলেন্স এন্ট্রান্স স্কলারশিপের জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল, নেতৃত্বের গুণ এবং সমাজে অর্থবহ সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে। ২৫ হাজার কানাডীয় ডলারের বৃত্তির ক্ষেত্রে নির্ধারিত পাঁচটি উচ্চমাধ্যমিক বিষয়ের সমন্বিত ভর্তির গড় নম্বর কমপক্ষে ৯০ শতাংশ হতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে হলে ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং আবেদন ফিও পরিশোধ করতে হবে। নির্বাচিত আবেদনকারীদের বৃত্তির আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এ ছাড়া কানাডার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিএমও ফাইন্যান্সিয়াল গ্রুপ লিডার অব টুমরো স্কলারশিপ রয়েছে। এ বৃত্তির প্রতিটির মূল্য ১৬ হাজার কানাডীয় ডলার। চার বছরের স্নাতক পড়াশোনায় প্রতি বছর ৪ হাজার কানাডীয় ডলার করে দেওয়া হয়। তবে এ বৃত্তি কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের জন্য নির্ধারিত।
লিডার অব টুমরো স্কলারশিপের জন্য উচ্চমাধ্যমিক পর্যায়ে কমপক্ষে ৯০ শতাংশ গড়, নেতৃত্বের সক্ষমতা, যোগাযোগ দক্ষতা, সমাজে সম্পৃক্ততা এবং একাডেমিক ফলাফলের বাইরে বিশেষ দক্ষতার প্রমাণ প্রয়োজন। এ বৃত্তির জন্যও ভর্তি আবেদন, বৃত্তির আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র ১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
ম্যানিটোবা বিশ্ববিদ্যালয় কানাডার ম্যানিটোবা প্রদেশের উইনিপেগে অবস্থিত একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, এখানে ২৫০টির বেশি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম রয়েছে।
বৃত্তি ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদন ও বিস্তারিত তথ্য: University of Manitoba-এরঅফিসিয়াল ওয়েবসাইট
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট