ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
বস্ত্র খাতের সংকট কাটাতে ব্যাংকিং খাত পুনর্গঠনের তাগিদ রিজভীর
নিজস্ব প্রতিবেদক: দেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের চলমান সংকট মোকাবিলায় ব্যাংকিং ও আর্থিক খাত পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সীমিত সম্পদ কাজে লাগিয়েই ব্যাংক ও আর্থিক খাতকে পুনর্গঠন করতে হবে, যাতে শিল্প খাতের প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা যায়। তাঁর ভাষ্য, বিগত সরকারের সময়ে দেশের ব্যাংকিং খাত ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বস্ত্র খাতে বিদ্যমান সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও আইটিইটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস বস্ত্র ও তৈরি পোশাক খাত। এ খাতের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, ব্যাংকঋণ ও অর্থায়নের সীমাবদ্ধতা, ঋণপত্র (এলসি) খোলার জটিলতা এবং আন্তর্জাতিক ক্রেতাদের কমপ্লায়েন্সের শর্ত পূরণ করতে গিয়ে উদ্যোক্তাদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহের সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে দেশের শিল্প খাতে। বস্ত্রশিল্পের জন্য জ্বালানি ও বিদ্যুৎ সংকট এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলা করে উৎপাদন সচল রাখা এবং বিপুল কর্মসংস্থানের সঙ্গে যুক্ত শিল্প খাতটিকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর বস্ত্র ও তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও সতর্ক করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এলডিসি উত্তরণের পর ইউরোপ ও আমেরিকার ক্রেতারা বাংলাদেশের পণ্য কেনার বিষয়ে আগের মতো আগ্রহ নাও দেখাতে পারেন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদের নির্ধারিত কমপ্লায়েন্সের শর্ত পূরণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করাও জরুরি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি