ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
সংসদীয় কমিটি
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও চাহিদা মেটানো যাচ্ছে না
নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। তবে জ্বালানি সংকট, বকেয়া বিল পরিশোধ না করাসহ বিভিন্ন কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না বলে জানিয়েছে সংসদীয় কমিটি। বিদ্যুৎ খাতের সামগ্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশও করেছে কমিটি।
শনিবার (১০ অক্টোবর) সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, বাজেট বরাদ্দ ও চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস,এম, জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে উপস্থিত সংসদ সচিবালয় ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব সম্পন্ন হয়।
বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিবি) বিদ্যুৎ বিভাগের অধীনে ৪১টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে প্রকল্প সাহায্য হিসেবে ১০,৬৫৩ কোটি টাকা, সরকারি অর্থায়ন (জিওবি) থেকে ৪,০৭১ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ৩,৩৮১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের চিত্র তুলে ধরে বৈঠকে বলা হয়, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১২,০২২ মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে ৪,০০০ থেকে ৫,০০০ মেগাওয়াট। কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৬,৯২৭ মেগাওয়াট, যার বিপরীতে উৎপাদন হচ্ছে ৫,০০০ থেকে ৬,০০০ মেগাওয়াট। অন্যদিকে, ৬,৪০৯ মেগাওয়াট সক্ষমতার তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদিত হচ্ছে ২,৫০০ থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ।
বৈঠকে আরও জানানো হয়, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারীরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে ১০.৫০ টাকা পাবেন। রুফটপ সোলার প্যানেল থেকে বর্তমানে জাতীয় গ্রিডে কী পরিমাণ বিদ্যুৎ যুক্ত হচ্ছে, সে-সংক্রান্ত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি কয়েকটি প্রশ্নসংবলিত লিখিত পেপার উপস্থাপন করে পরবর্তী বৈঠকে সেগুলোর উত্তরসহ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি