×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ নভেম্বর ২৬ ১৭:৫৯:১৭

দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান আর হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান বা প্রত্যাবর্তন ঘটবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে যখনই স্বৈরশাসনের আবির্ভাব ঘটেছে, প্রতিবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আরেকবার দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণতান্ত্রিক আচরণ করবে এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি দেশের জনগণেরও অঙ্গীকার রয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা এখন পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যার মধ্য দিয়ে পলায়ন করে রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে কেউ কেউ হয়তো বিভ্রান্ত হয়েছেন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত