×

ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

২০২৬ অক্টোবর ২৭ ১১:০৯:১০

গ্রামীণ উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাধারণ মানুষের চলাচল সহজ করা এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

গতকাল সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট-কাঞ্চনডব রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, গ্রামের মানুষের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। এ কারণে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নের সুফল যেন প্রান্তিক মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত