ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
অসুস্থ বাবার খোঁজ না নেওয়ার অভিযোগ হাফেজ জুবায়েরের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক:গাজীপুরের আলোচিত জুবায়ের আহমাদ তাশরিফের বিরুদ্ধে অসুস্থ বাবার খোঁজ না নেওয়া, চিকিৎসার ব্যয় বহন না করা এবং বারবার ফোন করেও সাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলেকে হাফেজ ও মাওলানা বানাতে অনেক কষ্ট করেছেন উল্লেখ করে আর্থিক সহায়তা না পাওয়ার কথা জানিয়েছেন তার বাবা।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জুবায়েরের বাবা এসব অভিযোগ করেন। তিনি জানান, ইমামতি করে সামান্য আয় করতেন। ছেলের অসুস্থতার সময় চিকিৎসার খরচ জোগাতে মানুষের কাছে সাহায্য চাইতে হয়েছে। ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে ছেলের চিকিৎসা করানোর কথাও জানান তিনি।
বাবার অভিযোগ, জুবায়ের বন্ধুদের পেছনে টাকা খরচ করলেও তার চিকিৎসার জন্য অর্থ দেন না। ছেলেকে পড়াশোনা করিয়ে হাফেজ ও মাওলানা বানাতে নিজের ত্যাগের কথাও তুলে ধরেন তিনি।
তিনি জানান, ছোটবেলায় জুবায়েরের প্রস্রাব বন্ধ হয়ে গেলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করিয়েছিলেন। নিজের অসুস্থতার সময়ও ছেলের কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন, কিন্তু তা পাননি বলে দাবি করেন। পরে গণমাধ্যমের মাধ্যমে সহায়তা চাইলে কয়েকজন তাকে অর্থ দেন। সেই টাকায় চিকিৎসা করালেও এখনো পুরোপুরি সুস্থ হননি তিনি।
জুবায়েরের বাবা আরও দাবি করেন, ছেলে তার কাছে ক্ষমা চেয়ে চাকরি ছেড়ে দিলে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল। ছেলের কথায় চাকরি ছেড়ে দিলেও এখন পর্যন্ত কোনো অর্থ পাননি বলে জানান তিনি। বারবার ফোন করেও ছেলের সাড়া পাচ্ছেন না বলেও অভিযোগ করেন এই বাবা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)