ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
২০২৭ সালে রমজান ও ঈদুল ফিতর কবে, জানা গেল সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: আগামী বছর পবিত্র রমজান মাস ৮ ফেব্রুয়ারি (সোমবার) শুরু হতে পারে। আর ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ১০ মার্চ (বুধবার)। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে এ সম্ভাব্য সময়সূচি সামনে এসেছে। তবে রমজান ও ঈদুল ফিতরের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখের কথা জানানো হয়েছে। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাস সাধারণত ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় কিছুটা আগে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ওই রাতে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে প্রথম রোজা। তবে বাস্তবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার ভিত্তিতেই রোজা শুরুর তারিখ চূড়ান্ত হবে।
ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। পুরো মাস মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারসহ রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকেন। পাশাপাশি নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমের মাধ্যমে ইবাদতে বিশেষ গুরুত্ব দেন।
সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। এ মাস শেষ হলে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে উদ্যাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে। তবে রমজান ২৯ নাকি ৩০ দিনের হবে এবং শাওয়ালের চাঁদ কবে দেখা যাবে, তার ওপর ঈদের তারিখ নির্ভর করবে।
রমজান ও ঈদকে ঘিরে মুসলিম দেশগুলোতে ধর্মীয় কার্যক্রম, মসজিদকেন্দ্রিক আয়োজন এবং বিভিন্ন জনসেবামূলক উদ্যোগের প্রস্তুতি নেওয়া হবে। বাংলাদেশে রোজা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করা হবে। ফলে ৮ ফেব্রুয়ারি রমজান শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ হলেও চাঁদ দেখার আগে কোনোটিকেই চূড়ান্ত বলে গণ্য করা যাবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল