ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
১৭ বছর গণতন্ত্রের নামে ভোট ছাড়া সরকার গঠন করা হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গত ১৭ বছর উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে ভোট ছাড়া সরকার গঠন করাকে বোঝানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ডোমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি চালুর মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সবুজ, পরিচ্ছন্ন ও জ্বালানি-নিরাপদ বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, উন্নয়ন ও গণতন্ত্রের কথা বলে গত ১৭ বছর বাংলাদেশ শাসন করা হয়েছে। কিন্তু তাঁরা দায়িত্ব গ্রহণের পর কোনো উন্নয়ন দেখতে পাননি।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এবং বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহ্রুখ। স্বাগত বক্তব্য দেন ইডকলের ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম। কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ইডকলের হেড অব রিনিউয়েবল এনার্জি এনামুল করিম পাভেল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)