×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

রানার গ্রুপে ৫ জনের চাকরির সুযোগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

২০২৬ অক্টোবর ২১ ১৭:০২:৩৩

রানার গ্রুপে ৫ জনের চাকরির সুযোগ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ওয়ার্কশপ ইনচার্জ’ পদে পাঁচজন কর্মী নিয়োগ দেবে। গত ২০ অক্টোবর প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে একই দিন থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রানার গ্রুপ

পদের নাম: ওয়ার্কশপ ইনচার্জ

পদসংখ্যা: ৫টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।

আবেদনের যোগ্যতা

ওয়ার্কশপ ইনচার্জ পদে আবেদনের জন্য প্রার্থীর বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানেক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চাকরি এর অন্যান্য সংবাদ