ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বিসিআইসিতে নবম ও দশম গ্রেডে ২৭৪ পদে নিয়োগ, আবেদন ১২ নভেম্বর পর্যন্ত
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ডুয়া ডেস্ক: নবম ও দশম গ্রেডে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা ও প্রতিষ্ঠানে এসব পদে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ, পদসংখ্যা ও বেতন স্কেল
নবম গ্রেড (বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ২২টি
২. নিরাপত্তা কর্মকর্তা: ৩টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা: ২৫টি
৪. সহকারী প্রোগ্রামার: ৩টি
৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়): ১৫টি
৬. সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন): ৬২টি
৭. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা: ১৩টি
৮. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ১৮টি
৯. সহকারী প্রকৌশলী (পুর): ৩টি
দশম গ্রেড (বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা)
১. সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ১২টি
২. সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ১টি (সর্বোচ্চ বয়স ৩৮ বছর, অভিজ্ঞতা প্রয়োজন)
৩. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা: ৩১টি
৪. সহকারী অপারেশন অফিসার: ৩টি
৫. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ১৯টি
৬. উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন): ৪১টি
৭. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও সিজিপিএ
পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ বা জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
নবম গ্রেডের পদগুলোর জন্য
সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।
সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক ও পুর) এবং কারিগরি কর্মকর্তা পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা গ্রহণযোগ্য হবে না।
দশম গ্রেডের পদগুলোর জন্য
সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী অপারেশন অফিসার, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না।
সুযোগ-সুবিধা ও শর্তাবলি
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম ও দশম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা দেওয়া হবে। একজন প্রার্থী নবম গ্রেডের যেকোনো একটি এবং দশম গ্রেডের যেকোনো একটি পদসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত ও নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগপ্রাপ্ত কর্মস্থলে ন্যূনতম তিন বছর চাকরি করতে হবে।
আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এ জন্য বিসিআইসিরওয়েবসাইট অথবা আবেদনসংক্রান্তওয়েবসাইট ব্যবহার করা যাবে।
আবেদন সফলভাবে জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
সার্ভিস চার্জসহ পরীক্ষার ফি সাধারণ প্রার্থীদের জন্য ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান