×

ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

মেঘনা গ্রুপে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

২০২৬ অক্টোবর ২৩ ১৪:৪৪:৩২

মেঘনা গ্রুপে সিনিয়র ম্যানেজার পদে চাকরি

নিজস্ব প্রতিবেদক: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) সিনিয়র ম্যানেজার/এজিএম পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজনেস অপারেশনস বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। বিভাগের নাম বিজনেস অপারেশনস। পদের নাম সিনিয়র ম্যানেজার/এজিএম। পদসংখ্যা নির্ধারিত নয়। এটি বেসরকারি প্রতিষ্ঠানের পূর্ণকালীন চাকরি। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

আবেদনকারীর বিবিএ অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট পদে ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।

কর্মস্থল ও আবেদনের সময়সীমা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে কুমিল্লা ও ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৪ অক্টোবর ২০২৬ থেকে। আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখতে এবং আবেদন করতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।

সূত্র: বিডিজবস ডটকম।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত